ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’ আইসিইউতে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার ‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’ টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায়

গাইবান্ধায় এইচএসসি ৬ পরীক্ষার্থী বহিস্কার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ছয় পরীক্ষার্থকে বহিস্কার করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাদেরকে বহিস্কার করে সংশ্লিষ্টরা।

বুধবার (৮ জুলাই) রাতে গাইবান্ধার জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে শিক্ষার্থীদের বহিস্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিন সকাল ১০ টায় শুরু হওয়া পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে বহিস্কার করা হয়।

বহিস্কার হওয়া ছয় পরীক্ষার্থীদের মধ্যে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের চার পরীক্ষার্থী ও তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের দুইজন পরীক্ষার্থী। তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজের বহিস্কৃত দুজনের মধ্যে একজন জেনারেল শাখার পরীক্ষার্থী ও অপরজন বিএম শাখার পরীক্ষার্থী।

পরীক্ষা প্রশাসন শাখা ও সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, বহিস্ককৃত ছয় পরীক্ষার্থীর কাছে একাধিক কাগজের পাতায় নকল, প্রবেশ পত্রে প্রশ্নের সমাধান ও তাদের বেঞ্চে প্রশ্নের উত্তর লেখা পাওয়া গেছে।

গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) ছাইফুল ইসলাম বলেন, পরীক্ষার প্রশ্ন পত্রের উল্টোদিকে প্রশ্নের সমাধান ও সীট বেঞ্চে লেখা নকলের দায়ে এই কেন্দ্রের চারজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) শফিক আহম্মেদ সরকার বলেন, এ কেন্দ্রের বিএম ও জেনারেল শাখার একজন করে দুই শাখার দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। তাদের দুজনের কাছে একাধিক পাতা করে নকল পাওয়া গেছে।

গাইবান্ধা জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। তারা আগামী পরীক্ষাগুলো আর দিতে পারবেন না।

উল্লেখ্য, বুধবার (৮ জুলাই) ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০ টায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা চলে ১টা পর্যন্ত। তবে, এসময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে পৃথক প্রশ্নপত্রে।

এদিন সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের (বিএম) বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধার ৫০ টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৯ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৮ হাজার ৬৩৯ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৫৬০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় এইচএসসি ৬ পরীক্ষার্থী বহিস্কার

আপডেট সময় : ০৮:২২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬