জলঢাকায় সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের প্রথম মাসিক সভা
- আপডেট সময় : ০২:২১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহাজাহান কবির লেলিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সিনিয়র সাংবাদিক ও সংগঠনের সাধারণ সম্পাদক আবেদ আলী। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আলামিন ইসলাম।
সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম প্রিন্স, সহসভাপতি নজরুল ইসলাম মানিক, সহ-সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন, ওমর ফারুক সাবু ও নুরুজ্জামানসহ সংগঠনের সদস্য এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
সভায় অংশগ্রহণকারীরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন। বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট জলঢাকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















