ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।

শনিবার (৪ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক গাইবান্ধা জেলা আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ডা. মো. আব্দুর রহীম সরকার।

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, গাইবান্ধা পৌর জামায়াতের আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আল কারযাভি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক এম শরিফুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি ইদ্রিস আলী, এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টির খায়রুল আলম, জাগপার জেলা সভাপতি জাহিদুল ইসলাম, খেলাফত মজলিস বাংলাদেশের মেহেদী হাসান, গাইবান্ধা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নুরুল ইসলাম মণ্ডল, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম মঞ্জু, পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু বকর সিদ্দিক ও মাওলানা শাফিউল ইসলাম।

বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত জাতীয় সংসদে উপস্থাপন করে বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। একই সঙ্গে তারা বলেন, দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

আপডেট সময় : ০৭:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬