ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’ আইসিইউতে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার ‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’ টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায় ৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল

গাইবান্ধায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে পাঁচজন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা সদর উপজেলায় পৃথক অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও দেশীয় মদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাতে সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও টিটুল মিয়া (৩৮), ফরাদ ইসলাম (২৩) ও আকরামুল ইসলামকে (৩৫) তাস দিয়ে জুয়া খেলার সময় গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই বান্ডিল তাস ও জুয়া খেলার ২ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪/১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুর এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বাবুল কুমার বর্মন ওরফে বিপদ (৫০) এবং আকাশ চন্দ্র বর্মনকে (২২) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন বোতলে সংরক্ষিত ৬ লিটার দেশীয় মদ এবং মদ বিক্রির ৭০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও জুয়ার বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে পাঁচজন গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬