সুন্দরগঞ্জের বেলকায় ৫৭ মিটার সিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন
- আপডেট সময় : ১২:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি)-এর আওতায় ৫৭ মিটার সিসি (কংক্রিট) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গুচ্ছগ্রামে নির্মাণকাজের উদ্বোধন করেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মালেক উদ্দিন, জামায়াত নেতা মাওলানা মো. সোলাইমান মিয়া, মো. আইয়ুব আলী, মাওলানা মো. নুর আলম সিদ্দিকী, ফাতিহা কন্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. আরিফ খান তামিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে ৩ লাখ টাকা ব্যয়ে ফাতিহা কন্ট্রাকশন নির্মাণকাজটি বাস্তবায়ন করছে।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্যাহ বলেন, ‘এ সড়কটি নির্মিত হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ দূর হবে। কাজটি যেন নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’




















