ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২

গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গাইবান্ধা জেলার সাত উপজেলায় ৩ লাখ ৫৩ হাজার ৭২৪ শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে মোট অস্থায়ী কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২০ টি এবং অতিরিক্ত কেন্দ্র ১৩ টি থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন গাইবান্ধা সিভিল সার্জন রফিকুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ডা. মো. নাজমুল হুদা। এছাড়াও জেলার ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। আগামী (২৮ জুন) রোববার ক্যাম্পেইনের দিনে একটি শিশুও যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে শতভাগ বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

গাইবান্ধা সিভিল সার্জন রফিকুজ্জামান বলেন, এ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৯ শত ৯২ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৭ হাজার ৮১২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল

আপডেট সময় : ০৭:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬