
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন গাইবান্ধা জেলার সাত উপজেলায় ৩ লাখ ৫৩ হাজার ৭২৪ শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে মোট অস্থায়ী কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২০ টি এবং অতিরিক্ত কেন্দ্র ১৩ টি থাকবে।
বৃহস্পতিবার (২৫ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা সিভিল সার্জন রফিকুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ডা. মো. নাজমুল হুদা। এছাড়াও জেলার ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। আগামী (২৮ জুন) রোববার ক্যাম্পেইনের দিনে একটি শিশুও যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে শতভাগ বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
গাইবান্ধা সিভিল সার্জন রফিকুজ্জামান বলেন, এ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৯ শত ৯২ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৭ হাজার ৮১২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.