ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির অপতৎপরতা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এর আগে সোমবার রাতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে আজ দুপুরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জনগণের আন্দোলনের মুখে নিষিদ্ধ হওয়া এই সংগঠনের যেকোনো অপতৎপরতা ছাত্রসমাজ রুখে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নামে বা ব্যানারে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেবে। এদের মদদদাতাদের খুঁজে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।”

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে কর্মসূচির চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সবসময় সচেষ্ট থাকবে।”

তিনি আরও বলেন, “শিক্ষা, ঐক্য ও প্রগতির রাজনীতিতে বিশ্বাসী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”

কর্মসূচীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক সুমন সর্দার,যুগ্ন আহবায়ক মোঃ শাহরিয়ার হোসেন, রফিকুল ইসলাম, নাহিয়ান বিন অনিক, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, সাখাওয়াত ইসলাম পরাগ, আহসান মল্লিক, আমিরুল ইসলাম , আরিফুল ইসলাম আকাশ

ইয়াসিন আরাফাত এছাড়া ,নওয়াব ফয়জেতুল নেছা হল ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদিকা সহ নেত্রীবৃন্দ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ

আপডেট সময় : ১০:৩২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬