ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

পাটগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের পাটগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বদরুল আলম মজুমদার নামে এক ব্যক্তি।

শনিবার (২১ জুন) পাটগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে বদরুল আলম মজুমদার বলেন, তিনি নুরুন্নবী ইসলামের কাছ থেকে মোট ১২ দশমিক ৩১ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমির মধ্যে উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের কাছে ২ শতাংশ, নজরুল ইসলাম রবিনের কাছে ৩ শতাংশ এবং আবুল কালাম আজাদের কাছে ৪ শতাংশ জমি বিক্রি করেন। বর্তমানে অবশিষ্ট ৩ দশমিক ৩১ শতাংশ জমি তার মালিকানাধীন ও দখলে রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, রসুলগঞ্জ মৌজার বিএস খতিয়ান নং-১৬৬, মিউটেশন খতিয়ান নং-২৬৯১ এবং বিএস দাগ নং-৩০৪৩ এর আওতাভুক্ত ৩ দশমিক ৩১ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে আদালত ১৪৪ ধারা জারি করেন।

অভিযোগ করে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আনারুল ইসলাম নাজুর কন্যা আফরোজ আক্তার ও তার সহযোগীরা জোরপূর্বক জমিতে বেড়া দিয়ে দখল করে রেখেছেন। এ ঘটনাকে তিনি আদালতের নির্দেশের প্রতি অবজ্ঞা বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বদরুল আলম মজুমদার প্রশাসনের প্রতি তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো— আদালতের ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং তার ক্রয়কৃত জমি নির্বিঘ্নে ভোগদখলের নিশ্চয়তা প্রদান।

তিনি বলেন, “আমি কোনো বিশৃঙ্খলা চাই না, আমি শুধু আইনের সুরক্ষা চাই। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করবে বলে আশা করছি।”

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পাটগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬