ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন বুনছে নাজমুল গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা মাছেও মাইক্রোপ্লাস্টিক, যেসব কারণ জানালেন গবেষকেরা রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো

সাংগঠনিক বিস্তারে সুন্দরগঞ্জে এনসিপির বর্ধিত সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা এনসিপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে র‍্যালিটি উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হলে সেখানে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়ক ও সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদি।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবীব মাসুদ, গাইবান্ধা জেলা এনসিপির সদস্য সচিব চৌধুরী রাহাত ইবনে শহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, আপ বাংলাদেশের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুন আকন্দ, এবি পার্টির উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম এবং এনসিপি নেতা ও শিক্ষক আরিফুর রহমান।

গাইবান্ধা জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম বকসির সঞ্চালনায় এসময় বক্তব্য দেন উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক জুলাই যোদ্ধা আশানুর রহমান, সোনারায় ইউনিয়ন এনসিপির আহ্বায়ক অন্তর বাবু, উপজেলা কমিটির সদস্য রঞ্জু ভান্ডারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত করতে উপজেলা পর্যায়ে দ্রুত সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনসম্পৃক্ত রাজনীতি বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনসহ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বর্তমান সমন্বয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাংগঠনিক বিস্তারে সুন্দরগঞ্জে এনসিপির বর্ধিত সভা

আপডেট সময় : ০৮:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬