ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: থানায় মামলা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু গাইবান্ধায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি দোকানের টিনের বেড়া কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আব্দুল আজিজ (৩৬)।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আব্দুল আজিজ উপজেলার বেকরীর চর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামডাকুয়া মৌজার মহিলা বাজারে প্লাস্টিক ও মেলামাইনের ব্যবসা পরিচালনা করে আসছেন।

অভিযোগে জানা যায়, গত ৭ জুন রাত আনুমানিক ১১টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। গভীর রাতে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন সোমবার (৮ জুন) সকালে দোকান খুলতে গিয়ে ভেতরে তছনছ অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় আশপাশে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামাল বা চোরদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্টিল সামগ্রী, প্লাস্টিক ও মেলামাইনের পণ্য এবং নগদ টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী। পরে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী আব্দুল আজিজ বলেন, ‘প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমি বাড়ি চলে যাই। সকালে এসে দেখি দোকানের টিন কেটে ভেতরে ঢুকে সব কিছু লুট করে নিয়ে গেছে। এতে আমার প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন চরম বিপদের মধ্যে আছি।’

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বলেন, ‘এঘটনায় অভিযোগ পেয়েছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি

আপডেট সময় : ০২:৩১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬