ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: থানায় মামলা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু গাইবান্ধায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সাব্বির রাহাদ খান ওরফে নোমান (২৪) নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার।

গ্রেফতারকৃত নোমান সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ মনোনীত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহারিয়া খান বিপ্লবের ছেলে। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের বনগ্রাম গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের নেতা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার, ‘অভিযান চালিয়ে সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে গাইবান্ধা সদর থানার হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০২:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬