ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বালাসী ঘাটে নৌকায় হামলার শিকার দুই সরকারি চাকরিজীবী

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী নৌঘাটে কর্মস্থলে যাওয়ার পথে নৌকায় ওঠাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দুই সরকারি চাকরিজীবী। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগকারী মো. মোবারক হোসেন (৪৩) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর রাজিবপুর এলাকায় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। হামলায় আহত অপর ব্যক্তি আবুল কাশেম (৫৪) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রথম শ্রেণির ড্রাইভার।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এক আত্মীয়ের জানাজা শেষে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে বালাসী ঘাটে যান মোবারক হোসেন। এ সময় তিনি একটি নৌকায় ওঠার পর কয়েকজন ব্যক্তি তাকে ওই নৌকা থেকে নেমে অন্য একটি নৌকা ভাড়া নেওয়ার জন্য চাপ দেন।

কেন অন্য নৌকায় যেতে হবে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আবুল কাশেমও হামলার শিকার হন।

মোবারক হোসেন বলেন, ‘আমি কর্মস্থলে যাওয়ার জন্য ঘাটে গিয়েছিলাম। একটি নৌকায় ওঠার পর আমাকে অন্য নৌকা ভাড়া করতে বলা হয়। কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়ার পরও হামলা বন্ধ হয়নি।’

স্থানীয়রা জানান, বালাসী ঘাটে নৌকা পরিচালনা ও যাত্রী পারাপারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক এ ঘটনায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বালাসী ঘাটে নৌকায় হামলার শিকার দুই সরকারি চাকরিজীবী

আপডেট সময় : ১০:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬