ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: থানায় মামলা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু গাইবান্ধায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে লাওহে মাহফুজ অমিত (২৬) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত লাওহে মাহফুজ অমিত গাইবান্ধা সদর উপজেলার ডেভিড কোম্পানি পাড়া এলাকার লিটন শেখের ছেলে। তিনি গাইবান্ধা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডেভিড কোম্পানি পাড়া ছাত্রলীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর থানাধীন ভি-এইড রোডের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ বা গ্রেফতারের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ১১:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬