ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

হাতিয়ায় উন্নত চিকিৎসাসেবার লক্ষ্যে নতুন হাসপাতাল উদ্বোধন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ৮ লক্ষ মানুষের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং নির্ভুল রোগ নির্ণয়ের লক্ষ্য নিয়ে “সফিউল আলম আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এক সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে দোয়া, মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে এই সেবা দানকারী প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান সভাপতিত্বে বক্তারা বলেন, হাতিয়ার মতো একটি দ্বীপাঞ্চলে মানসম্মত চিকিৎসা সেবা ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধা থাকা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল। নতুন এই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ায় স্থানীয় জনগণ এখন অনেকটাই উন্নত ও দ্রুত চিকিৎসা সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সফলতা কামনা করেন।

হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মেহেদী হাসান জানান, ভবিষ্যতে তারা আরও উন্নত সেবা সংযোজনের মাধ্যমে হাতিয়ার মানুষের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য ও মানসম্মত করতে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ায় উন্নত চিকিৎসাসেবার লক্ষ্যে নতুন হাসপাতাল উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬