ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের একটি মূল্যবান ইউক্যালিপটাস গাছ গোপনে কেটে বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম ও স্কুল পরিচালনা কমিটির এক সাবেক সদস্যে রশিদুল ইসলাম সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পেছনে থাকা একটি বড় ইউক্যালিপটাস গাছ কোনো ধরনের প্রকাশ্য নিলাম বা প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ছাড়াই কেটে বিক্রি করা হয়েছে। গাছটি বিক্রির আগে কোনো নোটিশ বা দরপত্র আহ্বান করা হয়নি।

এবিষয়ে এলাকাবাসী পক্ষ থেকে আরিফ হোসেন বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৭ জুন একটি অভিযোগ দায়ের করলে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এর মাধ্যমে গাছের কিছু অংশ উদ্ধার করে।

 অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সাবেক এক সদস্য যোগসাজশ করে গাছটি কেটে বিক্রি করেছেন। গাছটির আনুমানিক মূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা বলে অভিযোগে দাবি করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিদ্যালয়ের সম্পদ বিক্রির ক্ষেত্রে সরকারি বিধি-বিধান অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু এ ক্ষেত্রে তা মানা হয়েছে কি না, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় যুবক তানজির রাহাত সজিব জানান, আশাকরি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং বিদ্যালয়ের সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।

অভিযোগকারী মো. আরিফ হাসান সরকার বলেন, “বিদ্যালয়ের সম্পদ ব্যক্তিগতভাবে বিক্রি করার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

তবে অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনিছুর রহমান জানান, ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার আলামত পাই এবং স মিলে পড়ে থাকা গাছের সাথে গোরার মিল থাকায় উদ্ধার করে নিয়ে এসেছি।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই কর্তন কৃত গাছটি উদ্ধার করে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

আপডেট সময় : ০৬:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬