ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গোবিন্দগঞ্জে গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার 

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলায় মাফলার পেঁচানো অবস্থায় গৌতম রবিদাস (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।

নিহত গৌতম রবিদাস উপজেলার নাকাই ইউনিয়নের ডমুরগাছা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাকাই ইউনিয়নের ডমুরগাছা গ্রামে সকালে পরিবারের সদস্যরা নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে মাফলার পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ থানায় জানানো হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গোবিন্দগঞ্জে গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার 

আপডেট সময় : ০৯:০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬