ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

অটোভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, ৮ দিন পর চালকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলন্ত অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হওয়ার আট দিন পর জয়নাল মিয়া (৬০) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জয়নাল মিয়া সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ (পশ্চিমপাড়া) গ্রামের মৃত ওসামন মিয়ার ছেলে।

স্বজনরা জানান, জীবিকার তাগিদে জয়নাল মিয়া দীর্ঘদিন ধরে অটোভ্যান চালাতেন। গত ২৯ মে রাত সাড়ে ৮টার দিকে নলডাঙ্গা-রংপুর সড়কে যাত্রী পরিবহনের সময় বাড়ির পাশের কিশামত হামিদ এলাকায় তার অটোভ্যানের পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা আটদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় জয়নাল মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
অটোভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, ৮ দিন পর চালকের মৃত্যু

আপডেট সময় : ০৭:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬