
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলন্ত অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হওয়ার আট দিন পর জয়নাল মিয়া (৬০) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জয়নাল মিয়া সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ (পশ্চিমপাড়া) গ্রামের মৃত ওসামন মিয়ার ছেলে।
স্বজনরা জানান, জীবিকার তাগিদে জয়নাল মিয়া দীর্ঘদিন ধরে অটোভ্যান চালাতেন। গত ২৯ মে রাত সাড়ে ৮টার দিকে নলডাঙ্গা-রংপুর সড়কে যাত্রী পরিবহনের সময় বাড়ির পাশের কিশামত হামিদ এলাকায় তার অটোভ্যানের পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা আটদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর বলেন, 'সড়ক দুর্ঘটনায় জয়নাল মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.