ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা শাহজাহান কিবরিয়া নয়ন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ কালিরপাঠ বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরুজ্জামান মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. শাহজাহান কিবরিয়া নয়ন।

শনিবার (৬ জুন) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

মো. শাহজাহান কিবরিয়া নয়ন তারাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং গাইবান্ধা জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি প্রাথমিকভাবে পরিবারটির মাঝে কিছু খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই পরিবারটি যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য আমি ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে তাদের পাশে থাকব এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখব।’

তিনি আরও বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক কর্তব্য। সমাজের সামর্থ্যবান সবাইকে এ ধরনের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে হবে। আমি ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিক অবস্থান থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে সবসময় যুক্ত থাকব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা শাহজাহান কিবরিয়া নয়ন

আপডেট সময় : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬