ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুনরায় অতিথি পাখির দেখা মিলেছে ইবিতে, নিরাপদ আবাস নিশ্চিতের দাবি অভয়ারণ্য’র শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে তিস্তা সংহতি সভায় বক্তাদের প্রশ্ন, নিজস্ব টাকায় পদ্মা হলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়? রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, পুলিশে সোপর্দ কাগজে নিষেধাজ্ঞা, মাঠে ইউক্যালিপটাস-আকাশমনির দাপট হাতিয়ায় জমি দখলচেষ্টার অভিযোগে হামলা-ভাঙচুর, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বিশ্ব পরিবেশ দিবস

গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের উত্তরের নদ-নদী বেষ্টিত জেলা গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর আয়োজনে ফুলছড়ি উপজেলার গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী আবদুস সালাম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। তাপমাত্রা বৃদ্ধি, খরা, নদীভাঙন, অনিয়মিত বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে দেশীয় প্রজাতির গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপস্থিত স্থানীয় নারী-পুরুষদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় দেড় হাজার গাছের চারা বিতরণ করেন। পরে বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

আয়োজকরা জানান, জিইউকের উদ্যোগে চলতি বছর জেলার বিভিন্ন এলাকায় মোট ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বিশ্ব পরিবেশ দিবস

গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ১১:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬