ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘গণমাধ্যম’ বিষয়ে পড়তে শিক্ষার্থীদের আগ্রহ কম কেন মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ, প্রস্তুত জলকামান–দাঙ্গা দমনের যান পরি, সিংহ, হরিণের নকশায় সাজানো জমিদারদের পালঙ্ক, লম্বা ১২৩ ইঞ্চি মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের গরম পানিতেও কেন গলছে না এই আইসক্রিম মাইরের উপ্রে ওষুধ নাই ভারতের অন্ধ্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশে কী প্রভাব সংসার সামলে ১৪ বছর পর এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ–৫ পেলেন গৃহবধূ সৈকতের নিরাপত্তা–ঘাটতি দূর করুন মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন

বার্ষিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি)-এর উদ্যোগে বার্ষিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি, সক্ষমতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে কামারজানী ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান। প্রধান বক্তা ছিলেন সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম সাদ্দাম হোসেন পবন।

এছাড়াও বক্তব্য রাখেন কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম, কামারজানী ইউডিসির উদ্যোক্তা মো. মাহবুবুর রহমান এবং সমাজসেবক মো. বকুল মিয়া।

বক্তারা সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে বন্যাপ্রবণ এলাকায় আগাম সতর্কতা বার্তা পৌঁছে দেওয়া, দুর্গত মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্র পরিচালনা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও খাদ্য সহায়তা নিশ্চিত করতে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

কর্মশালায় জানানো হয়, সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের আওতায় স্বেচ্ছাসেবকদের নিয়ে বন্যা পূর্বপ্রস্তুতি, জরুরি সাড়া প্রদান এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সামাজিক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যেও কর্মসূচি বাস্তবায়নের কথা জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বার্ষিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

আপডেট সময় : ০২:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬