ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের ১৬৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মো. হাফিজার রহমান, মো. আবুল হোসেন প্রমুখ।

বেলকা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘কালবৈশাখী ঝড়ে বেলকা ইউনিয়নের অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ

আপডেট সময় : ০৫:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬