ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, ডিজিটালাইজেশন ও জনসেবার মান আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ভূমি মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় এবং উপজেলা ভূমি অফিসের সহযোগিতায় মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উপজেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালি, বেলুন উড়িয়ে ও আলোচনা সভার মাধ্যমে মেলার শুভ সূচনা ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বায়েজীদ-বিন-আখন্দ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে সাধারণ মানুষকে যাতে কোনো ধরনের হয়রানি, দালালচক্র কিংবা দীর্ঘসূত্রতার ভোগান্তির শিকার হতে না হয়, সেদিকে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ইউএনও আরও বলেন, “ভূমি সেবা মেলার মাধ্যমে একদিকে যেমন জনগণ এক জায়গায় সকল সেবা পাচ্ছে, অন্যদিকে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা আরও বৃদ্ধি পাচ্ছে। এটি একটি সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ।” তাঁর এই বক্তব্যে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, উপজেলা সাব-রেজিস্ট্রার আরিফুর রহমান, উপজেলা খাদ্য অফিসার আবদুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির শাহেদ হোসেন, সার্ভেয়ার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কানুনগো নুরে আলম, আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শাহজাহান আকতার, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মাসুদ আলম, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম রেজা, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম হোসাইন মেহেদীসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় নাগরিকরা একসাথে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর (খাজনা) অনলাইনে পরিশোধের সুযোগ, নতুন হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারি আবেদন দাখিল ও দ্রুত নিষ্পত্তি, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তি, মৌজাম্যাপ সংক্রান্ত আবেদন গ্রহণ ও ডাক বিভাগের মাধ্যমে সরবরাহসহ নানা গুরুত্বপূর্ণ সেবা।

এছাড়া ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণের চেক সরাসরি মেলা প্রাঙ্গণ থেকে বিতরণ করা হচ্ছে। একইসঙ্গে গণশুনানির মাধ্যমে ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা রাখা হয়েছে, যা সেবাগ্রহীতাদের মধ্যে ব্যাপক সন্তোষ সৃষ্টি করেছে বলে জানা গেছে।

মেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নাগরিকরা যাতে ঘরে বসেই ভূমি সেবা সম্পর্কে সচেতন হতে পারেন এবং সহজে ডিজিটাল সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন তথ্যসেবা ও পরামর্শ প্রদান কার্যক্রমও চলমান রয়েছে।

আগামী ২১ মে পর্যন্ত চলমান এই ভূমি সেবা মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই মেলার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় জনআস্থা আরও বৃদ্ধি পাবে এবং সেবা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
লোহাগাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

আপডেট সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬