ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, নিজেদের ঘর ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা কোরবানির ঈদ সামনে রেখে তাড়াশের উপজেলায় পশুর হাটে কেনাবেচা ধুম ইউএনও-কৃষি অফিসারের বিরুদ্ধে সড়কে আলেমদের মোনাজাত গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু গাইবান্ধায় ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, জরিমানা দেড় লাখ শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন সরকারি ধান ক্রয়ের তালিকায় ভুয়া কৃষক, উদ্বোধনের দিনেই ধরা পড়লো অনিয়ম ট্রাকচাপায় প্রাণ গেলো অবসরপ্রাপ্ত জজের

হবিগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে ধুলিয়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫০) ও তার ছেলে জাকির মিয়া (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে বাবা-ছেলে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেল সজোরে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হবিগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬