ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাই আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন ‘ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়’—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিকিউটর কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য ঘর হারিয়েও গল্প বলা থামেনি তাঁদের

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সুন্দরগঞ্জে ফারিয়ার মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী মিছিল করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) সুন্দরগঞ্জ শাখা। সোমবার (১১ মে) সকালে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলির নিকট স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতাকর্মীরা।

জানা যায়, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান পরিচালনা করে এনএসআই ও পুলিশ। ওই অভিযানে কয়েকজন দালালের সঙ্গে ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভকেও আটক করা হয়। অভিযোগ ছিল, হাসপাতাল ভিজিটের জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তারা হাসপাতাল এলাকায় অবস্থান করছিলেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাচাই-বাছাই শেষে তাঁদের মুক্তি দেন। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুন্দরগঞ্জে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ ফারিয়া শাখার সভাপতি মো. শাহিন আলম। সঞ্চালনা করেন মো. আহসান হাবীব। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. লাভলু সরদার, সহ-সভাপতি মো. শামীম ইসলাম, সদস্য মো. মোজাহিদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “আমরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। চিকিৎসকদের কাছে ওষুধের কার্যকারিতা, ব্যবহারবিধি ও সতর্কতা সম্পর্কে তথ্য পৌঁছে দিই। অথচ আমাদের অন্যায়ভাবে দালাল আখ্যা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অপমানজনক।”

তারা আরও বলেন, “ফার্মাসিউটিক্যাল খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এই পেশার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। রাষ্ট্রীয় ও সামাজিকভাবে এই পেশার মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে মো. শাহিন আলম বলেন, “মেডিকেল রিপ্রেজেনটেটিভরা দেশের স্বাস্থ্যসেবার এক অপরিহার্য অংশ। চিকিৎসকদের কাছে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো আচরণ কাম্য নয়।”

তিনি আরও বলেন, “রোদ-বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্যখাতে সেবা দিয়ে যাওয়া এই কর্মীদের চাকরির নিরাপত্তা ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে সুন্দরগঞ্জ ফারিয়ার বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সুন্দরগঞ্জে ফারিয়ার মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬