ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাই আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন ‘ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়’—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিকিউটর কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য ঘর হারিয়েও গল্প বলা থামেনি তাঁদের

অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে ট্যাংকলরি শ্রমিকদের সড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে দিনাজপুর-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের বটতলী কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের সামনে সড়ক অবরোধ, ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছেন ট্যাংকলরি শ্রমিকরা।

রোববার (১০ মে) সকাল ৬টা থেকে বটতলী এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ শুরু করেন। এতে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও রংপুরগামী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ অবরোধে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন।

শ্রমিকদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সড়কে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনরত শ্রমিক নেতারা।

এক শ্রমিক নেতা বলেন, ‘আমরা বৈধভাবে পেশা করছি, কিন্তু প্রতিদিন রাস্তায় জোরপূর্বক টাকা দিতে হচ্ছে। বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।’

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে মালিক সমিতির নেতাদের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের আলোচনা চলছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে ট্যাংকলরি শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০২:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬