ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সাটুরিয়ায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সকালে মানিকগঞ্জ-দরগ্রাম আঞ্চলিক সড়কের সাটুরিয়া উপজেলার উত্তর তিল্লী বিলপাড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাটুরিয়ার তিল্লী ইউনিয়নের তিল্লী এলাকার আলম মিয়া (১৬), সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দরগ্রাম এলাকা থেকে একটি পণ্যবোঝাই ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে উত্তর তিল্লী বিলপাড়া সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলম মিয়া নিহত হন। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পরে গুরুতর আহত অবস্থায় সোনা মিয়া ও কালু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কালু মিয়া এবং বিকেলে সোনা মিয়া মারা যান।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ১০:০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬