আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে বিরোধীদলীয় নেতা
- আপডেট সময় : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২২ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে যান মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
শনিবার (৯ মে) তিনি হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস, ত্যাগ ও অবদানের প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে তাদের আরোগ্যের জন্য বিশেষ দোয়া করেন।

চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধারা এ সময় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সফরকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
























