সংবাদ শিরোনাম ::
টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৮ মে) রাত ১০টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকায় বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ওই ইয়াবা উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

























