ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল ‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির

পুলিশের অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টার দিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার (৬ মে) রাতে উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই (মাঠপাড়া) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলামের (৪৪) বসতবাড়ির সামনে ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে আমিরুল ইসলামের স্ত্রী মোছা. ফেরদৌসি পারভীন (৩৫) কৌশলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পরে গ্রেফতারকৃত আমিরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পৌর শহরের মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় আরেকটি অভিযান চালায়। সেখানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মোঃ রাসেল মন্ডলকে (২৭) তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আলীহাট ইউনিয়নের জাংগই গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৪৪) এবং পৌর শহরের মধ্যবাসুদেবপুর এলাকার হানিফ মন্ডলের ছেলে মোঃ রাসেল মন্ডল (২৭)।

হাকিমপুর থানার ওসি মোঃ জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে হাকিমপুর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পুলিশের অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬