ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাক্স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগ নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার আবার হামলা হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল ‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা জোরদার

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার প্রেক্ষাপটে পঞ্চগড় সীমান্তে সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটতে পারে, সে লক্ষ্যে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল কার্যক্রম।

বৃহস্পতিবার (৭ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত পথে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু চোরাচালান, মানব পাচারসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জেলার পাঁচটি উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি তৎপর রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা জোরদার

আপডেট সময় : ১২:৪৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬