নীলফামারীতে বাংলাদেশ ভ্যাকসিনেটর এসোসিয়েশনের জেলা কমিটি গঠন
- আপডেট সময় : ০৮:৪৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

নীলফামারী জেলায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ভ্যাকসিনেটরদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ভ্যাকসিনেটর এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত “পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ” প্রকল্পের আওতায় আয়োজিত এক আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন আহসান হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভ্যাকসিনেটর এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের ভ্যাকসিনেটররা সভায় অংশগ্রহণ করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জামিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাহসান হাবিব। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন বাবু এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাহেনুজ্জামান মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলুল হক নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন কমিটি নীলফামারী জেলায় প্রাণিসম্পদ সুরক্ষা, রোগ নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিনেটরদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

























