ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী অন্য আসামিদের সঙ্গে জিয়াউলকে আনলে সবাই আক্রান্ত হতে পারেন—এই বুদ্ধি কোথায় পেলেন: প্রসিকিউশনকে প্রশ্ন ট্রাইব্যুনালের হঠাৎ উচ্ছেদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ছাড়তে এক মাস সময় দেওয়ার দাবি বাক্স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগ নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার আবার হামলা হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

দালাল ও নার্স সিন্ডিকেটের অভিযোগে হাসপাতালে এমপির অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র, নার্স সিন্ডিকেট এবং ডেলিভারি রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশের পর হঠাৎ পরিদর্শনে আসেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের বিভিন্ন অসঙ্গতি ও অব্যবস্থাপনা তার নজরে আসে।

পরিদর্শনকালে তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কয়েকজন রোগী ও স্বজন চিকিৎসাসেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নার্স সিন্ডিকেট, দালালচক্র এবং দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন অনিয়মের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল। সেখানে রোগীদের হয়রানি কিংবা বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য করার মতো অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংবাদ প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুটি তদন্ত দল গঠন করা হয়েছে। একটি দল ডেলিভারি রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো এবং কথিত নার্স সিন্ডিকেটের অভিযোগ খতিয়ে দেখবে। অন্য দল হাসপাতালের সামগ্রিক অব্যবস্থাপনা, দালালচক্রের তৎপরতা এবং সেবার মান পর্যবেক্ষণ করবে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তদন্ত দল ইতোমধ্যে বিভিন্ন নথিপত্র সংগ্রহ শুরু করেছে এবং সংশ্লিষ্টদের বক্তব্য নিচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি একটি জাতীয় দৈনিকসহ কয়েকটি সংবাদমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদনে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজন নার্স ও ধাত্রীদের বিরুদ্ধে ডেলিভারি রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো, অর্থ আদায় এবং কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে আসে। প্রতিবেদন প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দালাল ও নার্স সিন্ডিকেটের অভিযোগে হাসপাতালে এমপির অভিযান

আপডেট সময় : ০৭:৪০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬