ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির গাইবান্ধা কমিটি গঠন: সভাপতি শাকির, সম্পাদক মুরাদী

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৭৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবাধিকারভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি’ (এইচআরডিএস) গাইবান্ধা জেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। এতে মো. শাকির হোসাইনকে সভাপতি এবং মো. মুরাদী সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সেফাত উল্লাহ স্বাক্ষরিত কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. শাহরিয়ার সৈকত ও মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী, দপ্তর ও গণমাধ্যম সম্পাদক মো. রাসেল মিয়া, যুগ্ম দপ্তর ও গণমাধ্যম সম্পাদক নুরুল আরমান সয়ন, প্রকাশনা সম্পাদক আজাদী আক্তার মিনু, অর্থ ও প্রচার সম্পাদক মো. সুজন শেখ, আইন সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক মো. তানিয়া আক্তার, অনুসন্ধান ও তদন্ত সম্পাদক মো. আসিফ মিয়া, ডকুমেন্টেশন সম্পাদক আতিয়া সানজিদা ইসলাম মিতু, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক কাজল বাবু, নারী বিষয়ক সম্পাদক মোছা. আয়েশা আক্তার, গবেষণা ও পরিকল্পনা সম্পাদক মো. সাদেকুর রহমান, শিশু বিষয়ক সম্পাদক মাউননাহার রিমু এবং নির্বাহী সদস্য মো. মামুনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে। নবগঠিত গাইবান্ধা জেলা কমিটি স্থানীয় পর্যায়ে মানবাধিকার কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

গাইবান্ধা জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. শাকির হোসাইন বলেন, ‘মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অঙ্গীকার। সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির গাইবান্ধা কমিটি গঠন: সভাপতি শাকির, সম্পাদক মুরাদী

আপডেট সময় : ০৫:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬