ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া সবাইকে এক কক্ষে নিয়ে ডাকাতেরা বলে, ‘চিৎকার করলে বোম মেরে উড়িয়ে দেব’ আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে অংশ নিয়েছে বাবুডাইং কাব স্কাউট দল খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী

ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে কৃষককে হত্যার হুমকি, এলাকায় চাঞ্চল্য

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চৌদ্দগ্রামে এক কৃষককে ‘সাত টুকরো করে হত্যা’ করার হুমকি দিয়ে ডাকযোগে কাফনের কাপড় ও ভয়ভীতি প্রদর্শনমূলক চিঠি পাঠানোর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

হুমকির শিকার কৃষক আবদুর রহমান (৫৬) উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে নিজ বাড়িতেই বসবাস করছেন। তার দুই ছেলে প্রবাসে থাকেন।

ভুক্তভোগী আবদুর রহমান জানান, গত মঙ্গলবার সকালে ডাকঘরের এক পিয়ন তার নামে একটি খাকি খাম ও একটি পার্সেল পৌঁছে দেন। পরে তা খুলে তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন। খামের ভেতরে থাকা চিঠিতে স্পষ্টভাবে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চিঠিতে লেখা ছিল, ‘তোর কাফনের কাপড় রেডি। তুই ঘরে, রাস্তা-ঘাটে, বাজারে বা মামলার কোর্টে মরার জন্য প্রস্তুত থাকিস। তুই এখন গ্যাংদের টার্গেট… সাত টুকরা হবি।’ পাশাপাশি কিছু আরবি লেখা ও অচেনা চিহ্নও ছিল।

আরও ভয়াবহ বিষয় হলো, পার্সেলের ভেতরে একটি সাদা কাফনের কাপড়ও পাওয়া যায় বলে জানান তিনি। ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আবদুর রহমান বলেন, তার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। তবে দেড় বছর আগে তার প্রবাসী ভাগ্নের স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় তিনি সাক্ষী ছিলেন। ওই ঘটনার জের ধরেই কেউ এ হুমকি দিতে পারে বলে তার ধারণা।

তিনি আরও জানান, চিঠিতে কোর্টের প্রসঙ্গ উল্লেখ থাকায় বিষয়টি পরিকল্পিতভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

এ বিষয়ে প্রেরকের নাম হিসেবে একটি অচেনা পরিচয় ও ঠিকানা উল্লেখ করা হয়েছে, তবে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, প্রকাশ্যে ডাকযোগে এমন হুমকি চিঠি পাঠানোর ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে কৃষককে হত্যার হুমকি, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১১:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬