ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া

পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই, যুবদল নেতাদের কারণ দর্শানোর নোটিশ

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ০৬:৪০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নিলামের টেন্ডার বাক্স পুলিশের উপস্থিতিতেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে আরডিএ ভবনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে ভবনের চারতলা থেকে বাক্সটি উদ্ধার করা হলেও দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মহানগর কমিটি।

আরডিএ সূত্র জানায়, অপ্রয়োজনীয় মালামাল বিক্রির জন্য গত ২০ এপ্রিল চারটি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। সকাল থেকেই নিলামকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৯টার দিকে ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক ধলুর নেতৃত্বে একদল নেতাকর্মী পুলিশি নিরাপত্তা উপেক্ষা করে টেন্ডার বাক্সটি ছিনিয়ে নেয়। সিসিটিভি ফুটেজে ১৮ নম্বর ওয়ার্ড (উত্তর) স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন, যুবদল নেতা তৌফিক, সাগর ও আজিজুলসহ কয়েকজনকে দেখা গেছে।

প্রায় ১০ মিনিট পর পুলিশ ভবনের চারতলা থেকে বাক্সটি উদ্ধার করে। তবে পরে দরপত্র খোলার সময় একাধিক শিডিউলে কাটাকাটির চিহ্ন পাওয়া যায় বলে অভিযোগ করেন ঠিকাদার হাবিবুর রহমান।

তিনি দাবি করেন, বাক্স সরানোর উদ্দেশ্য ছিল পছন্দের প্রার্থীকে কাজ পাইয়ে দেওয়া এবং কিছু দরপত্র পরিবর্তনের চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, দরপত্র যাচাইয়ের সময় অনিয়ম ধরা পড়েছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনার পর রাজশাহী মহানগর যুবদল ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামকে শোকজ করেছে। তাদের ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। প্রয়োজনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই, যুবদল নেতাদের কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ০৬:৪০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬