ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া

আধুনিক প্রযুক্তিতে দুগ্ধ খামার গড়তে দিনাজপুরে প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক খামারি ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৫ মে) সকালে দিনাজপুর জেলা শহরের বাংলাদেশ পরিকল্পনা সমিতি এফপিএবি’র মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট, দিনাজপুর শাখার উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন এবং দুধ উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার শাহীনা বেগম। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. রাসেল। এছাড়া বক্তব্য দেন ডা. ইলারা পারভীন ও ব্র্যাকের জেলা সমন্বয়ক দুলাল হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সময়মতো টিকা প্রদান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে মানসম্মত দুধ উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন। সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার খায়রুজ্জামান বাবু। আয়োজকরা জানান, বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা খামারিদের উৎপাদন ব্যয় কমিয়ে আয় বাড়াতে সহায়তা করবে।

অংশগ্রহণকারী খামারিরা এ ধরনের প্রশিক্ষণকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতে নিয়মিত আয়োজনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আধুনিক প্রযুক্তিতে দুগ্ধ খামার গড়তে দিনাজপুরে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৭:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬