ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আলমগীর হোসাইন, মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে এডভোকেট আলমগীর হোসাইনের নাম ঘোষণার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন গতি ও আলোচনার ঢেউ। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে বাড়তি আগ্রহ, প্রত্যাশা এবং নানা জল্পনা-কল্পনা।

রোববার (৩ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সবার মতামতের ভিত্তিতে রুকন বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিনের সাংগঠনিক ত্যাগ, অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতার কারণেই এডভোকেট আলমগীর হোসাইনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এডভোকেট আলমগীর হোসাইন বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং রংপুর মহানগরীর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের এই সাংগঠনিক অভিজ্ঞতা তাকে মাঠপর্যায়ে একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখে পরিণত করেছে।

প্রতিক্রিয়ায় এডভোকেট আলমগীর হোসাইন বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়ার কোনো উদ্যোগ নেইনি; বরং সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বকে আমি আমানত হিসেবে নিয়ে সততা, যোগ্যতা ও জবাবদিহিতার মাধ্যমে তা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।

তিনি বলেন, ‘আমি এই এলাকার নতুন কেউ নই। ২০০১ সাল থেকে মানুষের পাশে আছি। সুখে-দুঃখে, সংকটে মানুষের সঙ্গে থেকেছি। মানুষের ভালোবাসা ও আস্থাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবুও মানুষের জন্য কাজ করার পথ থেকে আমি কখনো সরে দাঁড়াইনি।’

ইউনিয়ন পরিষদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ইউনিয়নই স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। এখান থেকেই জনগণ সরাসরি সেবা পায়। একজন চেয়ারম্যান শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেন না, তিনি জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করেন।’

সর্বানন্দ ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও উন্নত ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর না করে পরিকল্পিত উদ্যোগ, স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন সম্ভব।

তিনি যুবসমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন উৎস থেকে উন্নয়ন তহবিল সংগ্রহ, প্রবাসীদের সম্পৃক্ততা এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

এডভোকেট আলমগীর হোসাইন বলেন, সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন পেলে নির্বাচনে বিজয় অর্জন যেমন সম্ভব, তেমনি সর্বানন্দ ইউনিয়নকে জাতীয় পর্যায়ে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করাও সময়ের ব্যাপার মাত্র। তিনি সংগঠনের নেতাকর্মী, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, যুবসমাজ, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও প্রবাসীসহ সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আলমগীর হোসাইন, মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়

আপডেট সময় : ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬