ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি রাসেল সেক্রেটারি রাহান

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে এনবিএস রাসেলকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে জিয়াউর রহমান রাহানকে। কমিটিতে মোট ১৪ জন সহ-সভাপতি এবং ১৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক রাখা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ আগস্ট নোয়াখালী জেলা ছাত্রদলের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়। দীর্ঘ প্রায় ২০ মাস পর নতুন নেতৃত্ব ঘোষণা করা হলো।

নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, মহান আল্লাহর নিকট শুকরিয়া। যারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব আমার কাছে একটি আমানত। নোয়াখালী জেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা একটি শক্তিশালী ও গতিশীল ইউনিট গড়ে তুলতে চাই। আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, আমরা কাজের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে চাই। খুব দ্রুত সময়ের মধ্যে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিতে আমরা কাজ করব। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে নোয়াখালী ছাত্রদল সবসময় আপসহীন ভূমিকা পালন করবে। সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখব।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, বিগত সময়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের প্রধান লক্ষ্য হবে নোয়াখালীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলকে সুসংগঠিত করা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকা।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। আমরা নোয়াখালীকে ছাত্রদলের একটি শক্ত ঘাঁটিতে পরিণত করতে চাই। আগামী দিনে যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।

দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণাকে ঘিরে নোয়াখালীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় ছাত্রনেতাদের দাবি, দলীয় ভেতরে কোনো কোন্দল না রেখে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে নতুন কমিটি। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং ছাত্র অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি রাসেল সেক্রেটারি রাহান

আপডেট সময় : ০৭:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬