ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে ৭ জন আটক, কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকায় পুলিশের বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে মোট ৭ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার মো. বেলাল হোসেন (৩৩) এবং দক্ষিণ বাসুদেবপুর এলাকার হাফিজুর রহমান (৪০)-কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এর নেতৃত্বে হিলি বাজারের পুরনো সুইপার পট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অপরাধে পাঁচজনকে দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—পাঁচবিবি উপজেলার সাদ্দাম হোসেন (৩৫), তারাজুল (৪২), সুলতান (৪৫), মুনসুর রহমান (৩৮) এবং নবাবগঞ্জ উপজেলার আনেছ (৫২)।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ওসি মো. জাকির হোসেন বলেন, হাকিমপুর থানাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে ৭ জন আটক, কারাদণ্ড

আপডেট সময় : ১০:০০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬