ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বানারীপাড়ায় জেলেকে হত্যা মামলায় স্ত্রী-ছেলে জেলহাজতে

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০০:০০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বানারীপাড়া উপজেলায় জেলে হাবিবুর রহমান মোল্লা (৫০) হত্যা মামলায় তার স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার (২ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (১ মে) নিহতের বাবা আ. মন্নাত মোল্লা বাদী হয়ে পুত্রবধূ সেলিনা বেগম ও নাতি সাগরের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মারধর ও নির্যাতন করে হত্যার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে হাবিবুর রহমান মোল্লাকে তার স্ত্রী ও ছেলে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতের আঁধারে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরদিন সকালে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

গ্রামবাসীরা জানান, নিহতের নাক, মুখমণ্ডল, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল, যা নির্যাতনের ইঙ্গিত দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও ছেলেকে আটক করে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হয়েছে। অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বানারীপাড়ায় জেলেকে হত্যা মামলায় স্ত্রী-ছেলে জেলহাজতে

আপডেট সময় : ১১:০০:০০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬