ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

পিরোজপুরের মঠবাড়িয়ায় তালাবদ্ধ বসতঘর থেকে ৩০কেজি গাঁজা উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের মঠবাড়িয়ায় তালাবদ্ধ বসতঘর থেকে আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যর প্রায় ৩০কেজি গাঁজা জব্দ করেছে থানা পুলিশ।

১ মে (শুক্রবার) রাতে মঠবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের আরামবাগ এলাকার মাওলানা মঞ্জিল নামক বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাওলানা মঞ্জিল নামক বাড়িতে মাদক কেনাবেচার উন্মুক্ত বাজার বসে আসছে।

এমন গোপন তথ্য ছিল পুলিশের কাছে। সেই সূত্র ধরেই মঠবাড়িয়া থানা পুলিশ মাওলানা মোঃ নাসিরের মালিকানাধীন মাওলানা মঞ্জিলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাড়ীর ভাড়াটিয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ একটি কক্ষ থেকে কসটেপ দিয়ে মোড়ানো ১৫ প্যাকেট গাজা  উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সু- কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

​ঘটনার বর্ননায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। মাদক ব্যবসায়ীদের আটকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ​তিনি আরও জানান, মঠবাড়িয়া উপজেলা কে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এঘটনার সাথে  জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরের মঠবাড়িয়ায় তালাবদ্ধ বসতঘর থেকে ৩০কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০২:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬