ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরের আমড়াঝুড়ি ফেরিঘাটে জরুরি প্রতিরক্ষা কাজের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের কাউখালী  উপজেলার আমড়াঝুড়ি ফেরিঘাটের জরুরি প্রাক-প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ মে)বিকেলে এ কাজের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী  আহম্মদ সোহেল মনজুর। এসময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে নদী ভাঙনে কারণে আমড়াঝুড়ি ফেরিঘাট এলাকার যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। এতে স্থানীয় জনসাধারণ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জরুরি প্রাক-প্রতিরক্ষা কাজের পদক্ষেপ গ্রহণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে ফেরিঘাট এলাকার ভাঙন রোধ হবে এবং জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরের আমড়াঝুড়ি ফেরিঘাটে জরুরি প্রতিরক্ষা কাজের উদ্বোধন

আপডেট সময় : ০৯:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬