গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত
- আপডেট সময় : ০৮:৩৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় দিপালী রানী কর্মকার (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১ মে) রাত ১০টার দিকে উপজেলার কামারপাড়া তরফ কামাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপালী রানী কর্মকার উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ কর্মকারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান দিপালী রানী কর্মকারকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-৯৫৭০ বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

















