ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বৃষ্টির মধ্যে ট্রেনের ২ বগিতে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা বৃষ্টির মধ্যেই চট্টগ্রাম বন্দরের কাছে বাংলাবাজার এলাকায় ট্রেনের দুটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাবাজার পানির ট্যাংকি এলাকায় রেললাইনের পাশে দীর্ঘদিন ধরে বেশ কিছু পুরনো ও পরিত্যক্ত বগি পড়ে আছে। এসব বগিতে প্রায়ই মাদকসেবীদের আড্ডা বসত। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকেল সোয়া চারটার দিকে পরিত্যক্ত বগিগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, বগিগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ায় সেখানে ফেলে রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেলের সম্পদের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, বগিগুলো পরিত্যক্ত হওয়ায় ভেতরে তেমন মূল্যবান কিছু ছিল না। তবে আগুনে দুটি বগির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে জানা যাবে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় মাদকসেবীদের নিয়মিত আনাগোনা ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বৃষ্টির মধ্যে ট্রেনের ২ বগিতে আগুন

আপডেট সময় : ১২:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬