ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জাল নোটসহ যুবক আটক

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকায় একটি ঔষধের দোকানে জাল নোটসহ শামীম মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ। আটক শামীম মিয়া বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতনি এলাকার মৃত হাবিবের ছেলে।

স্থানীয়রা জানান, ‘ম্যাকস হোমিও হল’ নামের ওই দোকানে ২০০ টাকার ওষুধ কিনতে এসে শামীম ১ হাজার টাকার একটি নোট দেন। দোকানদার হারুন অর রশিদ নোটটি পরীক্ষা করে জাল সন্দেহ হলে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা তাকে আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া টাকাগুলো জাল।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উদ্ধারকৃত টাকার সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জাল নোটের মতো প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়া জরুরি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় জাল নোটসহ যুবক আটক

আপডেট সময় : ০১:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬