ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার তিন উপজেলায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় বজ্রপাতের ঘটনায় এক শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। পৃথক এসব ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় এসব ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (৩৩), ছোটন চৌধুরীর ছেলে রাফি চৌধুরী (১১) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর রহমান (২০)। একই ঘটনায় শামীম মিয়া (১৮) নামে একজন আহত হন এবং একটি গরুও মারা যায়।

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা বাড়ির পাশে একটি রাস্তায় অবস্থান করছিলেন। আকস্মিক বজ্রপাত তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।’

অন্যদিকে একই দিনে ফুলছড়ি উপজেলার দেলুয়ার চরে বজ্রপাতে মানিক মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। তিনি ঘোড়ায় আরোহী অবস্থায় ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আকস্মিক বজ্রপাতের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে বজ্রপাতে নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরু হলে তিনি ছাগল দেখতে মাঠে যান। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন বলেন, বজ্রপাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধার তিন উপজেলায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬