বিদ্যুৎ সংকটে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ০৬:৪৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে বিদ্যুৎ সংকটের কারণে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়-এর সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশনায় বুধবার দুপুর ১টা থেকে আগামী ২৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬ এপ্রিল (রোববার) থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বন্ধকালীন সময়ে অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত থাকলেও ভর্তি কার্যক্রম চালু থাকবে। নির্ধারিত সূচি অনুযায়ী ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) ভর্তি শাখা খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।


















