ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চড়া দামের আপেল শুধু সরকার পরিবর্তনে কিংবা গণ-অভ্যুত্থানে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ–সংঘর্ষ, গ্রেপ্তার ৫ শতাধিক আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৬) ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবি সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা

রাজশাহী থেকে দ্বিতীয় দিনেও বন্ধ দূরপাল্লার বাস চলাচল

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ১১:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজশাহী নগরীর শিরোইল এলাকায় অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে এসে অনেক যাত্রী বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। মঙ্গলবার দুপুর থেকে রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে রাজশাহী থেকে বিভিন্ন উপজেলা এবং নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে কোনো দূরপাল্লার বাস রাজশাহী থেকে ছেড়ে যায়নি। এতে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

নগরীর শিরোইল ও ভদ্রা বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, অনেক যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো বাস পাচ্ছেন না। কেউ বিকল্প হিসেবে সিএনজি বা ভাড়ায় চালিত ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আবার অনেকেই বাধ্য হয়ে বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরে যাচ্ছেন।

শফিকুল আজিম নামের এক যাত্রী বলেন, গতকাল ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু বাস না থাকায় যেতে পারিনি। আজ আবার বাসস্ট্যান্ডে এসে একই পরিস্থিতি দেখলাম। পরিবার ও ছোট শিশু নিয়ে খুব কষ্ট হচ্ছে। কবে বাস চলাচল স্বাভাবিক হবে, কেউ স্পষ্ট করে বলতে পারছে না।

রাজশাহী নগরীর বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ঢাকায় জরুরি কাজে যাওয়ার জন্য সকালে বাসস্ট্যান্ডে এসেছি। কিন্তু এসে দেখি কোনো দূরপাল্লার বাস চলছে না। এখন কীভাবে গন্তব্যে যাব, বুঝতে পারছি না।

ঢাকাগামী যাত্রী শিউলি বেগম বলেন, ছোট বাচ্চা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কেউ পরিষ্কার করে কিছু জানাচ্ছে না। এভাবে মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়।

এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী ও নাটোর জেলার পরিবহন মালিক-শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। নাটোরের নেতারা এলে আলোচনা শুরু হবে। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হয়ে বাস চলাচল স্বাভাবিক হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রাজশাহী থেকে দ্বিতীয় দিনেও বন্ধ দূরপাল্লার বাস চলাচল

আপডেট সময় : ১১:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬